শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:২৭ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৭:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি বলে গুঁড়িয়ে দেয়া হলো বেঙ্গালুরের একটি বস্তি

মাজহারুল ইসলাম : কোনো প্রমাণ ছাড়াই বেঙ্গালুরু কর্তৃপক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে সেখানকার একটি বস্তির কয়েক’শ বাসিন্দাকে উচ্ছেদ করেছে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার শহরের মারাঠা হালল্লির কাছের ওই বস্তি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এতে আশ্রয় হারিয়ে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন আসাম, ত্রিপুরা ও কর্ণাটক থেকে কাজের খোঁজে সেখানে আসা ওইসব বাসিন্দারা।

এর আগে ১১ জানুয়ারি ওই জমির মালিককে একটি নোটিশে বেঙ্গালুরু পুলিশ জানায়, এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় ওই জমি খালি করতে হবে। কিন্তু ওই বস্তির বাড়িঘর ভেঙে দেয়ার পর একটি চিঠি দিয়ে বেঙ্গালুরু কর্তৃপক্ষ জানায়, সেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বেআইনিভাবে ঘর তৈরি করে বসবাস করছে।

অথচ উচ্ছেদ হওয়া বাসিন্দারা দাবি করেন, তারা কেউই বাংলাদেশি নন। তাদের কাছে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথিপত্র রয়েছে। আসাম থেকে আসা ওই বস্তির বাসিন্দা আবদুর রহমান বলেন, ঘরবাড়ি গুঁড়িয়ে আমাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। এখানে কাজ করে সংসার চলে আমাদের।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই বস্তির বাসিন্দারা আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়েছেন। আবার এনআরসিতে যে তাদের নাম রয়েছে, সে রাজ্য থেকে আসা কয়েকজন সেই নথিও দেখিয়েছেন। বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার এম এন অনুচেথের বলেন, আমরা জমির মালিককে শুধু বাসিন্দাদের বৈধ কাগজ দিতে বলেছিলাম। সম্পাদনা : ইয়াসিন আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়