শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার ছবি তুলতে গিয়ে ব্রিজ ভেঙ্গে নিহত ৯, বেশ কয়েকজন নিখোঁজ

সাইফুর রহমান: দেশটির সুমাত্রা দ্বীপে রোববার এই দুর্ঘটনা ঘটে বলে সোমবার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে। সংস্থাটি জানায়, এদিন প্রায় ৩০ জন শিক্ষার্থীর একটি দল নিকটতম একটি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে ফিরে আসার সময় একসঙ্গে ব্রিজটিতে উঠে ছবি তুলতে গেলে ব্রিজটি ধসে পড়ে। ব্যাংকক পোষ্ট, ট্রিবিউন.কম, স্কাইনিউজ

দুর্যোগ সংস্থার প্রধান উকজাং সিয়াফিরি সংবাদ মাধ্যমকে জানান, পুরোনো সেতুটি সম্ভবত একসঙ্গে এতো লোকের ভার বহন করতে না পেরে ভেঙ্গে পড়েছে। তিনি আরো জানান, ভারী বর্ষণের কারণে সেতু সংলগ্ন এলাকায় নদীর গভীরতা এবং স্রোতও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। কয়েকজন নিজের চেষ্টায় তীরে উঠে আসতে সক্ষম হলেও অনেকেই তীব্র স্রোতে ভেসে গেছে।

উদ্ধারকর্মীরা ২০ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাসি চালিয়ে কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

  • সর্বশেষ