শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম্বেলদুনিয়ার ৫ শিকারের পরও শ্রীলঙ্কার বিরুদ্ধে সাড়ে তিনশ রান তুলেছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারারে টেস্টে প্রথম দিনটা দারুণ কেটেছে জিম্বাবুয়ের। যদিও লঙ্কান স্পিনার লাসিথ এম্বেলদুনিয়ার ঘূর্ণিতে কাবু হয়েছে একদিনেই। কিন্তু তার আগে স্কোর বোর্ডে ৩৫৮ রান তুলেছে আরভিন, টেইলর ও জারভিসরা। জবাবে দিনশেষে ৪১ রান তুলতে একটি উইকেট হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে টপঅর্ডারদের দারুণ ব্যাটিংয়েই মূলত সাড়ে তিনশ রানের ভিত পায় জিম্বাবুয়ে। তিন ব্যাটসম্যান ফিফটি পেয়েছেন এবং দুজন চল্লিশের কোটা ছুঁয়েছেন। দুই ওপেনার প্রিন্স মাসভাউর (৫৫) ও কেভিন কাসুজার (৬৩) পর ফিফটি পেয়েছেন ক্রেইগ আরভিনও (৮৫)। পরে সিকান্দার রাজা ৪১ ও ডোনাল্ড ত্রিপানো অপরাজিত ৪৪ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে তিনজন মিলেই দশটি উইকেট শিকার করেন। এম্বেলদুনিয়া ৫টি, সুরাঙ্গা লাকমল ৩টি ও লাহিরু কুমারা ২টি উইকেট নেন।

দিন শেষে ব্যাটিংয়ে নেমে অশিডা ফার্নান্দো (২১) ফিরে গেলেও বিপদ বাড়তে দেননি দিমুথ করুনারত্নে (১২) ও জীবন মেন্ডিস (৬)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়