শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মতিউর রহমানে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার যুক্তি কী যৌক্তিক?

শাহ আলম ভূঁইয়া : এই দেশে সাংবাদিকতা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ও সফল সম্পাদক মতিউর রহমান। তার সঙ্গে কখনো কাজ করার সুযোগ আমার হয়নি। তবে তার ছেড়ে যাওয়া এক সময়ের জনপ্রিয় পত্রিকা ভোরের কাগজে আমি দীর্ঘ কয়েক বছর কাজ করেছি। মতিউর রহমানের পাঠকপ্রিয় ভোরের কাগজ তাকে ছাড়া কিভাবে ক্রমশ পাঠক বিচ্ছিন্ন হয়েছে তা প্রত্যক্ষ করলাম। সুযোগ্য সম্পাদক ব্যতীত একটি গণমাধ্যম ভালোভাবে টিকতে পারে না, এটা বুঝতে পেরে ২০০০ সালে ভোরের কাগজ ছেড়ে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাকে প্রতিনিধি হিসেবে কাজ শুরু করে আজ পর্যন্ত আছি।

এর মধ্যে অনেক গণমাধ্যমে চলে গিয়ে কাজ করার সুযোগ থাকলেও যাইনি। যা বলছিলাম, শ্রদ্ধেয় মতিউর রহমান তিনি শুধু প্রথম আলোর সম্পাদক নন। তিনি নিজেই একটি ইনস্টিটিউট। একজন পরিশ্রমী ও আইকন সম্পাদক তিনি। যতোদূর জানি তিনি পরিশ্রমী ও মেধাবী সংবাদকর্মীদের যথাযথ মূল্যায়ন করেন। এমনকি তার অধিনস্ত প্রত্যেক কর্মীর পারিবারিক খোঁজখবরও রাখেন।

মতিউর রহমানের মতো একজন গুণী সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে তা জেনে আমি খুবই অবাক ও বিস্মিত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়