শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিকুলের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির

নিউজ ডেস্ক:  ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আনা বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বার্তা২৪.কম

ডিএনসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে রোববার (১৯ জানুয়ারি) রাতে নির্দেশনাটি পাঠিয়েছে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।

নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফোন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণ বিধি লংঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত আবেদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’

তাবিথ আউয়াল তার আবেদনে কমিশনকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন।

নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রচারণা শুরুর আগেই বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের কারণে শোকজ করেছিল রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

  • সর্বশেষ