শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়রপ্রার্থী আতিকুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

আসিফ কাজল : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার রাতে ইসির নির্বাচন পরিচালনা- ২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ নির্দেশ দেন।

উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। এ বিষয়ে আতিকুল বলেন, আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা চালাচ্ছি। বিরোধীপক্ষকে বাধা দেয়ার প্রশ্নই ওঠে না।

এর আগে গত ১২ জানুয়ারি মিরপুরের মাজার রোড এলাকায় প্রচারণা শুরুর পর ডিএনসিসি নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে বলে মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেন।

উত্তরের রিটার্নিং কর্মকর্তা জানান, গতকাল ১৯ জানুয়ারি পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের মোট ১৯টি অভিযোগ এসেছে। এর সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে। এসব অভিযোগের মধ্যে আওয়ামী লীগের সমর্থিত আতিকুল ইসলামের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও ছিলো। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়