শিরোনাম
◈ বিনিয়োগবান্ধব সংস্কার চলছে, বাংলাদেশে বিনিয়োগ করুন, আমরা পাশে আছি: বিদেশি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা ◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ◈ বিরোধী দলের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি করে পাস করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কী আছে? ◈ ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর ◈ হ্রদের পানি স্বাভাবিক, ৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ◈ মীর মুগ্ধসহ ১১ জন হত্যা: আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি আজ ◈ ফিফা ফুটবলকে ধ্বংস করছে, সভাপ‌তি ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে সরব স্প‌্যা‌নিশ লা লিগা প্রধান 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বারদের জন্য ফেলোশিপ

আসিফ কাজল: আগামী ৪ ফেব্রুয়ারি রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউনিসেফ যৌথভাবে সিফরডি রিসার্চ নামে এ ফেলোশিপ ঘোষণা করবে। রোববার ইউজিসি কমিশনে ড. কাজী শহিদুল্লার সঙ্গে ইউনিসেফ প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়।

এসময় ড. কাজী শহিদুল্লাহ বলেন, স্থানীয় ও বৈশ্বিক চাহিদা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সিফরডি কারিকুলাম আধুনিকায়নের জন্য এমন ফেলোশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, ইউজিসি ও ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে সিফরডি কারিকুলাম ও গবেষণার উন্নয়ন ২০১৭ সাল থেকে যৌথভাবে কাজ করছে।

তিন সদস্য বিশিষ্ট ইউনিসেফের এক প্রতিনিধি দলের মিস. নেহা কাপিল, চীফ, সিফরডি (কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট), ইউনিসেফ, বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ড. ডেভিড মোল্ড, প্রফেসর ইমেরিটাস, মিডিয়া, আর্টস এন্ড স্টাডিজ, ওহাইও ইউনিভার্সিটি, ইউএসএ ও মিস. ইয়াসমিন খান, সিফরডি ম্যানেজার, ইউনিসেফ, বাংলাদেশ কান্ট্রি অফিস।

অনুষ্ঠানে প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য, ইউজিসি, ড. মোঃ ফখরুল ইসলাম, পরিচালক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগ ও মোঃ ওমর ফারুখ, পরিচালক (রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগ), ইউজিসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়