শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২১ সাল পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলবেন ধোনি, বললেন শ্রীনিবাসন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে এখনো বিদায় নেননি ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে ইংল্যান্ড বিশ্বকাপের পর এখনো মাঠে ফিরেননি তিনি। কবে খেলবেন সেটাও এখনো নিশ্চিত নয়। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অন্তুত ২০২১ সাল পর্যন্ত খেলবেন তিনি। মিডিয়াকে এমনটা নিশ্চিত করেছেন ধোনির দল চেন্নাই সুপার কিংসের কর্ণধার এন শ্রীনিবাসন।

২০১৯-২০ মৌসুমের জন্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনিকে বাদ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতে তার পুনরায় খেলা নিয়ে সংশয় থাকলেও আইপিএলে ধোনি অবশ্যই খেলবেন, এমনটা নিশ্চিত করেছেন শ্রীনিবাসন।

সম্প্রতি শ্রীনিবাসন বলেন, ‘মানুষজন বলতেই থাকবে যে ধোনি কতদিন খেলবেন বা কবে অবসর নেবেন এসব কিছু। তিনি খেলবেন। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। পরের বছরের (২০২১) আইপিএলেও তিনি খেলবেন। তাকে রিটেইন করা হবে। সুতরাং এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকা উচিত নয়।’

গত চ্যাম্পিয়ন্স ট্রফির (২০১৭) পরপর আলোচনায় আসে ধোনির পারফর্মেন্স। ধীর গতিতে ব্যাটিংয়ের কারণে সমালোচিত হন ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক।

এ ছাড়া উইকেটরক্ষক ঋষভ পান্ত, লোকেশ রাহুল বা দিনেশ কার্তিকদের তখনকার ফর্মের কারণেও সীমিত ওভারের ম্যাচগুলোর একাদশে ধোনির জায়গা নড়বড়ে ছিলো।

বিশ্বকাপে অবশ্য খারাপ করেননি ধোনি। আট ইনিংসে ৪৫.৫০ গড়ে করেছেন ২৭৩ রান। বিশ্বকাপের পর আর মাঠে নামেননি ভারতকে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জেতান এই মহাতারকা। ভারতীয় মিডিয়ার গুঞ্জন ছিলো এরই মাঝে অবসরের ঘোষণা দেবেন ৩৮ বছর বয়সী ধোনি। যদিও তেমন কিছুই হয়নি।

  • সর্বশেষ