শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

মহসীন কবির: টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এর সঙ্গেই শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে মোনাজাত শুরু হয়ে ১২টা ১০ মিনিটে শেষ হয়।লাখো মুসল্লি মোনাজাতে অংশ নেন। মোনাজাতে ইহকালে শান্তি, পরকালে মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন নিজামুদ্দিনের মাওলানা জামশেদ। চ্যানেল২৪ ও বাংলানিউজ

এর আগে বাদ ফজর উর্দূতে বয়ান করেন ভারতের নিজামুদ্দিনের মুরুব্বি ইকবাল হাফিজ। পরে তা বাংলায় তরজমা করেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। পরে হেদায়েতি বয়ান করেন নিজামুদ্দিনের মাওলানা জামশেদ। তা বাংলায় তরজমা করেন মাওলানা আশরাফ আলী।

সকাল থেকে হেদায়েতি বয়ানের পর লাখো মুসল্লির প্রতীক্ষার অবসান ঘটে জনসমুদ্রে হঠাৎ নেমে আসে নীরবতা। সেবার প্রাণান্তকর চেষ্টা ছিল দেশ বিদেশের লাখ লাখ মুসল্লির সঙ্গে মোনাজাতে শরিক হয়ে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থনা করা। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে চার দিক থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছান।

সকাল ১০টার আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায। মুসল্লিরা মাঠের আশে-পাশের অলি-গলি, রাস্তা, পাশ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মুসল্লি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।

ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, সৌদিআরব, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ৫৫টি দেশের ২ হাজার ৪১০ জন বিদেশি মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেন। এদের মধ্যে ভারত, পাকিস্তান থেকে সর্বোচ্চ সংখ্যক বিদেশি মেহমান বিশ্ব ইজতেমায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়