শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত অবকাঠামো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে বাংলাদেশে ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে এক বাঙালি মেয়ে নিখোঁজ

সাইদুল ইসলাম, লন্ডন : গতকাল থেকে লন্ডনের বেডফোর্ড এলাকার বাসিন্দা ফারজানা বেগম নামে ২৭ বছর বয়সী এক বাঙ্গালী মেয়ে নিখোঁজ রয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার রাত ১০টার সময় তার পরিবারের সাথে যোগাযোগ হয়। তখন সে লন্ডনের নিকটবর্তী মিল্টন কেইনস এলাকার টেমস ভ্যালী পুলিশ এলাকায় ছিল। এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

এদিকে পুলিশ মেয়েটিকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি কেউ মেয়েটির সন্ধান পেলে বা কোথাও দেখে থাকলে ১০১ নাম্বারে কল করে গচঈ/১৩২/২০ উল্লেখিত রেফারেন্সে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

মেয়েটির বোন নূরজাহান বেগমের সাথে এই প্রতিবেদকের আলাপ হলে তিনি বলেন, তার বোন কিছুটা অপ্রকৃতস্থ। কেউ তার বোনের সন্ধান পেলে তার পরিবার অথবা পুলিশের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান এবং বোনকে ফিরে পেতে সকলের কাছে দোয়া কামনা করেন। সম্পদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়