শিরোনাম
◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন, অনশন ভেঙেছেন রাজুভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীরা

অনলাইন রিপোর্ট: অবশেষে টনক নড়েছে নির্বাচন কমিশনের। শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে কমিশন।

শনিবার জরুরি এক সভা শেষে ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

এদিকে এ সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পরপর অনশন ভেঙেছেন রাজুভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীরা। তাদেরকে পানি ও জুস পান করিয়ে অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শুরু থেকেই অহিংস আন্দোলন করে আসছি।আমাদের আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক ছিল।এটাকে বিবেচনায় নিয়ে তারিখ পরিবর্তনের জন্য আমরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।’

উপাচার্য বলেন, ‘আন্দোলনের মাধ্যমে কোনো দাবির প্রতিফলন ঘটে, তখন আমাদের ভালো লাগে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি যৌক্তিক দাবি অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হয়ে এই দাবিটি করেছেন৷ নির্বাচন কমিশন সে দাবিকে সম্মান জানিয়েছে, এজন্য কমিশনকে ধন্যবাদ৷’

উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার্থীদের এই অসাধারণ মূল্যবোধকে আমি শ্রদ্ধা করি৷ যখন সমাজের অনেক অংশ কথা বলতে পারে না, তখন অন্ততপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহৎ মূল্যবোধ প্রতিফলনের জন্য বক্তব্য রাখে৷ এমন একটি পদ্ধতিতে তারা আন্দোলন করেছে, একটি সুস্থ ধারার চিন্তার প্রতিফলন তারা দেখাতে সক্ষম হয়েছে৷ গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি যৌক্তিক দাবি তারা উত্থাপন করেছে৷ এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে৷’

এর আগে গত বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন চালিয়ে আসছেন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী। এতে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৫ জন শিক্ষার্থী।

সূত্র : দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ