শিরোনাম
◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ ◈ ইরানের কাছে অস্ত্র সরবরাহে কড়া বার্তা, ৫০% শুল্কের ঘোষণা ট্রাম্পের ◈ সাবেক ক্রীড়া উপদেষ্টা গায়ের জোরে বিসিবি দখল করেছিল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, সংসদে হাসনাত আব্দুল্লাহ (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পাওনা টাকা চাওয়ায় নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনায় নিহত যুবকের মা বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামি আসিফকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে আব্দুর রহিমকে কুপিয়ে হত্যা করা হয় । নিহত আব্দুর রহিম মাসদাইর গুদারাঘাট এলাকার বাসিন্দা ইমান আলীর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, একই এলাকার আসিফের কাছে আব্দুর রহিম ২০ হাজার টাকা পেতেন। শুক্রবার রাতে আব্দুর রহিম তার পাওনা ২০ হাজার টাকা আসিফের কাছে চাওয়ায় তাদের মধ্যে তর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে আসিফ ও তার মাসহ অজ্ঞাত দুই-তিনজন মিলে আব্দুর রহিমকে কুপিয়ে রক্তাক্ত করেন।
পরে স্থানীয়রা রক্তাক্ত আব্দুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা থানার পরিদশর্ক (ইন্সপেক্টর) আজগর জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি আসিফকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনাঃ আলআমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়