শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:১৪ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষ উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউসুফ মিয়া : রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. গণেশ নারায়ণ চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিমের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।

আলোচনা পর্বের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শিল্পী শফি মন্ডল ও লালন শিল্পী মৌসুমী ইকবালসহ অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়