শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীতে জনসমুদ্রে পরিণত হলো আজহারীর মাহফিল

নোয়াখালী প্রতিনিধি : গত বুধবার নিষিদ্ধ হওয়ার প্রায় দেড় মাস পর ফেনী সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে সময়ের আলোচিত ও জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিল সম্পন্ন হয়েছে।

উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুরে তাফসির করেন আজহারী। উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

গত ৪ ডিসেম্বর একই স্থানে ওয়াজ মাহফিলে অংশ নেয়ার কথা ছিল আহজারীর। কিন্তু জেলা প্রশাসনের হস্তক্ষেপে সেই মাহফিল বন্ধ করে দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে মাদ্রাসাসংলগ্ন মাঠে বিভিন্ন এলাকা থেকে সব বয়সী নারী-পুরুষ ভিড় জমান। জোহরের নামাজের পর শুরু হয় বয়ান।

বাদ আসর লক্ষাধিক জনতার সমাগমে মাহফিলস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। মাগরিবের পর মহাগ্রন্থ কোরআন মাজিদ থেকে তাফসির করেন ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলে সমাজ-রাষ্ট্রে শান্তি ও সমৃদ্ধির জন্য কোরআন-হাদিসের আলোকে ১০ বিষয়ের ওপর আলোচনা করেন তিনি।

পাঠাননগর আমিনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহ্বায়ক উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সেক্রেটারি কামরুজ্জমান মাসুমের পরিচালনায় মাহফিলে আরও বয়ান করেন ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, পদ্মা টেক্সটাইল মিল মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লার মাওলানা রহমত উল্লাহ ও ছাগলনাইয়ার মধুগ্রাম জিনারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকারিয়া।

মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক কামরুজ্জামান মাসুম বলেন, দুই লক্ষাধিক মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে তাফসিরুল কোরআন মাহফিল শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করেছে আমাদের।

সম্প্রতি বিভিন্ন স্থানে ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে বাধা দেয়ার ঘটনা ঘটে। এরই মধ্যে অনেক স্থানে তার মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে।গত বুধবার সিলেটে আজহারীর সব ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ