শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেক্সিকোতে ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যায় সন্দেহভাজনকে পুড়িয়ে হত্যা

ইয়াসিন আরাফাত : ছিয়াপাস প্রদেশের একটি গ্রামে ১০ জানুয়ারি এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মিরর ডটকম ইউকে

৯ জানুয়ারি শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরদিন তার মরদেহ গ্রামের রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় আলফ্রেডো রোবলেরো নামের এক ব্যক্তিকেই সবাই সন্দেহ করতে থাকেন। শিশুটির পরিবারের লোকজন তাকে ধরে পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলেন। ক্ষিপ্ত গ্রামবাসী তাকে ছিনিয়ে নিয়ে
একটি খুঁটিতে বেঁধে ফেলেন। তারা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ; তবে তার জীবন বাঁচাতে পারেনি। আলফ্রেডোই শিশুকে ধর্ষণ শেষে খুন করেছিলেন- এমন প্রমাণ পুলিশকে দিতে পারেননি গ্রামবাসী।

ভিডিওটি দেখার পর অনেকেই বলছেন ধর্ষকের শাস্তি এমনই হওয়া উচিত। সম্পাদনা : সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়