শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানি ধনকুবেরের চন্দ্রাভিযানের সঙ্গী হতে আবেদন করেছেন ২০ হাজার তরুণী

সাইফুর রহমান : চাঁদে ঘুরতে যাওয়ার সফরসঙ্গী হিসেবে প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া। তার দেয়া বিজ্ঞাপনে সাড়া দিয়ে তরুণীরা ব্যাপকহারে এই আবেদন করেছে বলে বৃহস্পতিবার জাপানের আবেমা টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে। ইয়োসাকু এর আগে তার টুইটার ফলোয়ারদের মধ্যে ৯০ লাখ ডলার দান করার ঘোষণা দিয়ে রাতারাতি জাপানের টুইটার সেলিব্রেটিও বনে যান। রয়টার্স

জাপানের অনলাইন ফ্যাশন কোম্পানি জোজোর সাবেক প্রধান নির্বাহী ইউসাকু ২০২৩ সালে চন্দ্র ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন। এই লক্ষে তার এই প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসটি ইয়াহুর কাছে বিক্রি করে দেন তিনি। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশে যাতায়াত সেবাদাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রথম প্রাইভেট যাত্রী হিসেবে চন্দ্র ভ্রমণে যাচ্ছেন তিনি। নভোচারী হিসেবে তার সঙ্গী হতে ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করেছেন জাপানি এই ধনকুবের। আগামী মার্চের শেষে যাছাই বাছাইয়ের মাধ্যমে তার সঙ্গী হিসেবে একজনকে মনোনীত করবেন বলে জানান ইউসাকু।

  • সর্বশেষ