শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:১০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে অভিশংসনের নথি সিনেটে পাঠিয়েছে কংগ্রেস, হাউজ ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ৬জন

আসিফুজ্জামান পৃথিল: ২টি অনুচ্ছেদে সন্নিবেশিত এই নথিগুলো মার্কিণ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ব্যবহার করা হবে। আল জাজিরা

এর আগে ৭জন হাউজ ম্যানেজারের নাম ঘোষণা করেন স্পিকার ন্যান্সি পেলোসি। এই ৭ জন ট্রাম্পের বিরুদ্ধে কৌশলীর ভূমিকা পালন করবেন।

হাউজ ম্যানেজাররা হলেন; অ্যাডাম স্কিফ, জেরাল্ড নাদলার, জোয় লোফগ্রান, হাকিম জেফরিস, ভাল ডেমিংস, জেসন ক্রো এবং সিলভিয়া গার্সিয়া।

হাউজ ডেমোক্রেট ককাসের চেয়ার জেফরিস বলেন, ‘আমাদের প্রধার গুরুত্ব থাকবে অবাককরা ও দুর্নীতিপ্রবণ ক্ষমতার অপব্যবহারের উপর আলোকপাত করা। ট্রাম্প যেটি করেছেন।’

এই বিষয়ে আগামী কয়েকদিন সিনেটে আনুষ্ঠানিকতা চলবে। ২১ জানুয়ারি সিনেটে এই সংক্রান্ত ট্রায়াল বা বিচার শুরুর আশা করছেন সংশ্লিষ্টরা।

গত ১৮ ডিসেম্বর ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস ট্রাম্পকে অভিশংসিত করে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। যদিও তিনি বিষয়টিকে অনাকাঙ্খিত ডাইনি শিকার বলে অভিহিত করেছেন।

এদিকে স্পিকার ন্যঅন্সি পেলোসি আগেভাগেই নথি পাঠিয়ে দিয়েছেন। এর মাধ্যমে তিনি রিপাবলিকান সিনেটরদের চাপে রাখতে চান। কারণ সিনেটে তারাই সংখ্যাগুরু।

এদিকে সিনেটে রিপাবলিকান হুইপ জন থুনে বলেন, ‘এটি ইতিহাসের সবচেয়ে তাড়াহুড়ো করা, সবচেয়ে পক্ষপাতদুষ্ট সবচেয়ে দলীয় অভিশংসন প্রক্রিয়া।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়