শিরোনাম
◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে র‌্যাবের অভিযানে দেশি-বিদেশি মদসহ আটক ১১

সুজন কৈরী : রাজধানীর কদমতলী ও শ্যামপুর এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে দেশি-বিদেশি মদ, বিয়ার ও ভোদকাসহ ১১ জনকে আটক করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার র‌্যাব-১০ থেকে জানানো হয়, বুধবার রাতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমানের নেতৃত্বে একটি দল কদমতলীর জুরাইন এলাকায় অভিযান চালায়। এ সময় মো. জিসান আহমেদ (২২), মো. শাকিল (২০) ও মো. তছলিম মোল্লা (২০) নামের তিন জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ বোতল মদ, ৩ ক্যান ভোদকা, ১ টি মোটর সাইকেল, ৩ টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

অপরদিকে একইদিন ব্যাটালিয়নের সিপিএসসির কোম্পানি কমান্ডার উপ পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল শ্যামপুরের পোস্তগোলা এলাকায় অভিযান চালায়। এ সময় পলাশ পাল (৩০), চন্দন কুমার ধর (২৮), বিজয় কর্মকার (২৩), রাজন রায় (২৩) ও আল ইসলাম (২০) নামের ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ ক্যান বিয়ার, ৩ ক্যান ভোদকা, ৭ বোতল দেশী-বিদেশী মদ, ৬ টি মোবাইল, নগদ ৬ হাজার ৭০০ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এছাড়া সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারী ঘাট এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা ও ১ হাজার ৬০০ টাকাসহ মুক্তার হোসেন, রনি ও সুমন শিকদার নামের তিন জনকে আটক করেছে ব্যাটালিয়নের অপর দল।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়