শিরোনাম
◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী প্রিমিয়ার লিগ সামনে রেখে সাবিনাসহ ২১ ফুটবলারকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক : ছয় দল নিয়ে আগামী ৩১ জানুয়ারি শুরু হবে মেয়েদের প্রিমিয়ার লিগ। ছয় বছর পর শুরু হওয়া লিগে অংশ নেবে বসুন্ধরা কিংস, নাসরিন স্পোর্টস একাডেমি, শেখ রাসেল ক্রীড়া চক্র, এফসি উত্তরবঙ্গ, ওয়ালটন স্পোর্টস ক্লাব ও বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব।

সাবিনাসহ এরই মধ্যে ২১ জন খেলোয়াড়কে দলে টেনেছে বসুন্ধরা। আগামী সপ্তাহে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে দলবদল করা হবে বলে জানিয়েছে ক্লাব সভাপতি ইমরুল হাসান।

সাবিনার মতো মিশরাত জাহান মৌসুমী, সানজিদা খাতুন, সাবিনা আক্তার ও ‍কৃষ্ণা রানী সরকারও নোঙর ফেলেছেন বসুন্ধরা কিংসে। লিগে ভালো করার আশাবাদ জানিয়েছেন সাবিনাও।

“বসুন্ধরায় যোগ দিয়ে খুশি। আজ অনুশীলনও করেছি। দলে যারা আছেন, তারা সবাই ভালো খেলোয়াড়। আশা করি, আমরা লিগে ভালো ফল করতে পারব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়