শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান, বললেন হাসান রুহানি

মশিউর অর্ণব: বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, ‘ইরানের উপর ক্রমাগত চাপ বাড়া সত্ত্বেও আমাদের অগ্রগতি অনেক ভালো। চুক্তি করার আগে যে পরিমাণে ইউরেনিয়াম আমরা সমৃদ্ধ করতাম, বর্তমানে তার পরিমাণ আগের চেয়ে বেড়েছে।’ ইরানের পরমাণু চুক্তি নিয়ে এক সপ্তাহ ধরে চুক্তি সংশ্লিষ্ট অন্যদেশগুলো বেশ সরব বলেও জানান তিনি। গার্ডিয়ান

ইরানকে পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ থেকে বিরত রাখতে ২০১৫ সালে একটি চুক্তি করেছিলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া সহ আরো কয়েকটি দেশ। চুক্তির শর্ত অনুযায়ী ইরান তাদের পরমাণু সমৃদ্ধকরণ থেকে সরে আসবে, যার বিনিময়ে ইরানের উপর আরোপিত সকল অবরোধ তুলে নেওয়া হবে।

  • সর্বশেষ