শিরোনাম
◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত! ◈ সংক‌টে পড়‌তে যা‌চ্ছে ভার‌তের স‌ঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি? ◈ দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ◈ আইপিএল শে‌ষে চাকরি যাচ্ছে অধিনায়কের, ছাঁটাই হ‌চ্ছে পুরো কোচিং স্টাফ! 

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকশাল আন্দোলনের সময় সিদ্ধার্থশঙ্কর রায় বহু যুবককে পিঠে গুলি করে হত্যা করিয়েছিলেন, একইভাবে এখন দেশদ্রোহীদের গুলি করে মারা উচিত, বললেন দিলিপ ঘোষ

আসিফুজ্জামান পৃথিল: দিলীপ ঘোষকে দিয়ে মনোনয়ন পত্রে সই করিয়ে তা সঙ্গে নিয়ে বুধবারই দিল্লি চলে যান নির্বাচন পর্যবেক্ষক কিরেন রিজিজু। তখনই নিশ্চিত হয়ে যায় যে, বৃহস্পতিবার সকালে দিলীপের নামই ঘোষিত হবে।

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি নিজের বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত। রোববার তিনি বলেছিলেন, রাজ্য সরকারের উচিত দেশদ্রোহীদের কুকুরের মতো গুলি করে হত্যা করা। এরপরেই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।

পুনরায় রাজ্য সভাপতি নির্বাচিত হয়ে তিনি নকশাল আন্দোলন দমনের উদাহরণ দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাÐকে বৈধতা দেয়ার চেষ্টা করলেন দিলিপ। ১৯৭২ থেকে ৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস নেতা সিদ্ধার্থশঙ্কর রায়। তার সময়ই দমন করা হয় নকশাল আন্দোলন। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়