শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে গণধর্ষণের শিকার এক বাংলাদেশি তরুণী, ৩ মাস ধরে হাসপাতালে ভর্তি

আপেল মাহমুদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে গণধর্ষণের শিকার হয়েছেন বাংলাদেশি এক তরুণী। বাংলাদেশ থেকে রিয়াদে যাওয়ার পরই ধর্ষণের শিকার হন তারপর থেকে তিন মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। বাংলাদেশ প্রতিদিন

সংসারের অভাব ঘোঁচাতে গৃহকর্মীর কাজ নিয়ে গত বছরের ৪ অক্টোবর সৌদি আরবে গিয়েছিলো সে। কিন্তু সেখানে যাওয়ার ১০ দিন পর শুরু হয় তার উপর নির্যাতন। তাকে একটি কক্ষে আটকে রেখে ঘুমের ওষুধ খাইয়ে তিন দিন ধরে কয়েকজন মিলে ধর্ষণ করে।

নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রিয়াদের ছিমুছি হাসপাতালে রেখে যায় ধর্ষকরা। পরবর্তীতে ছিমুছি হাসপাতাল থেকে তাকে তৌমুর হাসপাতালে স্থানন্তর করা হয়।

তৌমির হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি ডাক্তার বলেন, ‘কিভাবে নির্যাতনের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ধর্ষণের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে তার।

কিছুটা সুস্থ হলে ওই তরুণী জানায়, সে যে অফিসের মাধ্যমে সৌদিতে এসেছিলো সেখানকার বাংলাদেশিরা এ ঘটনার সাথে জড়িত। অফিসের লোকজন এই ঘটনার সাথে জড়িত বলে সে জানায়, আমার শুধু মনে আছে কিছু লোক আমার উপর ঝাপিয়ে পড়েছিলো। এরপর অজ্ঞান হয়ে গেলে আর কিছুই মনে নেই আমার।’

এ ঘটনায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করে অপরাধীদের বিচার সুনিশ্চিত করে তাকে দেশে পাঠানোর দাবি জানিয়েছে ভুক্তভোগী সহ তার পরিবার। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়