শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিদির চাওয়া পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তানে যাক বাংলাদেশ

আক্তারুজ্জামান : দীর্ঘ ১২ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও সফরটি নিয়ে শুরু থেকেই অনেক বিতর্ক হয়েছিলো। শেষ পর্যন্ত আইসিসির সভায় বসে পাকিস্তানে যেতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তিন ধাপে গিয়ে সিরিজ খেলবে তামিম-মুশফিকরা। সফরের আগেই পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি চেয়েছেন শক্তিশালী বাংলাদেশ দল পাকিস্তানে যাক।

তিন দফারসফরে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দুইটি টেস্টসহ একটি ওয়ানডেও রয়েছে দুই দলের। তিনটি টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে টাইগাররা। এরপর গিয়ে একটি টেস্ট খেলে আবারও ফিরে আসবে। পরবর্তীতে গিয়ে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলে পাকিস্তান সফরের অধ্যায় শেষ করবে লাল-সবুজের সেনারা।

২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, বাংলাদেশ আসছে এটা আমাদের জন্য সুসংবাদ। দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করতে এই সিরিজটি অনেক জরুরি ছিল। আর উপমহাদেশে ক্রিকেটের উন্মাদনা তো আছেই। এ সিরিজে বাংলাদেশের পূর্ণ শক্তির দল আসলে অনেক ভালো হবে। আমার কাছে মনে হয় তাহলে ম্যাচগুলো জমজমাট হবে। বিপিএলে আমি দেখে এসেছি অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে বাংলাদেশের। বর্তমান বাংলাদেশ খুবই ভালো একটি দল, যারা যেকোনো কিছু করতে পারে।

সিরিজটি আরও বেশি উপভোগ্য হতো যদি একবারই সফরে যেত বাংলাদেশ, মনে করছেন আফ্রিদি। তবে এই সিদ্ধান্তেও সন্তুষ্ট পাকিস্তান। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের পাকিস্তানে গিয়ে সিরিজটি উপভোগ করারও আমন্ত্রণ জানিয়েছেন সাবেক এই বিগ হিটার।

  • সর্বশেষ