শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় স্কুলছাত্র সাম্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মহসীন কবির: গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের ছেলে স্কুলছাত্র আশিকুর রহমান সাম্য (১৪) হত্যা মামলায় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত। গত ৬ই জানুয়ারি গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আদালতে উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন।

এ মামলায় গোবিন্দগঞ্জে ৪০ দিন এবং গাইবান্ধা জেলা জজ আদালতে ১৭ দিন শুনানি অনুষ্ঠিত হয়। এই মামলায় এ পর্যন্ত ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। মামলার মোট ১১ আসামির মধ্যে ৬ আসামি জেলহাজতে রয়েছে এবং বাকি ৫ আসামি জামিনে রয়েছে।

প্রসঙ্গত, গাইবান্ধার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আশিকুর রহমান সাম্য ২০১৫ সালের ২৪শে সেপ্টেম্বর ঈদুল আযহার আগের দিন নিখোঁজ হয়। পরদিন ২৫শে সেপ্টেম্বর গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি বটতলা কমিউনিটি সেন্টারের পেছনের সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাম্য’র বাবা গোবিন্দগঞ্জের পৌর মেয়র আতাউর রহমান সরকার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে পৌর কাউন্সিলর জয়নাল আবেদিনকে প্রধান আসামি করা হয়।

স্কুলছাত্র সাম্য হত্যার পর তার বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসে ওঠে সাম্যর স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। এমনকি হত্যাকারীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠে সাম্য মঞ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়