শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহমুদউল্লাহর নেতৃত্ব ও ব্যক্তিত্বে মুগ্ধ নিক্সন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে চলতি বিপিএলে মাহমুদউল্লাহ্র নজরকাড়া নেতৃত্বের প্রশংসা করেছেন দলটির কোচ পল নিক্সন। চোটের কারণে কয়েক ম্যাচ দলের সঙ্গে থাকতে না পারলেও দলে ফিরেই স্বরূপে উজ্জ্বল ছিলেন তিনি। টুর্নামেন্টের প্লে-অফ থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে শেষ দিকে হোঁচট খেতে হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। অবশ্য এতে মাহমুদউল্লাহর অধিনায়কত্বের কোনো ত্রুটি দেখছেন না পল নিক্সন। তার চোখে রিয়াদ বাংলাদেশের জন্য সম্পদের মত। আর নিজের মুগ্ধতার কথা প্রকাশ করতেও কার্পণ্য করেননি।

সংবাদমাধ্যমকে নিক্সন বলেন, ‘আমি গর্বিত। আমরা টুর্নামেন্টে অনেক দূর এসেছি। আমাদের অধিনায়ক দুর্দান্তভাবে নিজের কাজ করেছে। তার দুর্দান্ত অধিনায়কত্ব দেখেছি টুর্নামেন্টে। মাহমুদউল্লাহ অসাধারণ একজন অধিনায়ক। অসাধারণ ব্যক্তিত্ব। খুবই শান্ত, বেশ সামঞ্জস্যপূর্ণ। খুবই পরিণত একজন ক্রিকেটার। বাংলাদেশ দারুণ একজনকে পেয়েছে।’

বিপিএলজুড়ে জয়ের ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে দুর্দান্ত ফর্মে ছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্লে-অফ পর্বে ঢাকাকে হারিয়ে কোয়ালিফায়ারে উঠে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না দলটির। তবে এ নিয়ে অখুশি নন নিক্সন। দলে ক্রিকেটারদের পারপরম্যান্সে সন্তুষ্ট নিক্সন, ‘আমাদের যাত্রা শেষ হলো। তবে আমার ছেলেরা যেভাবে পুরো আসরে লড়াই করেছে তা নিয়ে আমি গর্বিত। ধারাবাহিক পারফরম্যান্স ছিল, দুর্দান্ত ক্রিকেট খেলেই সেমিফাইনালে এসেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়