শিরোনাম
◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা শঙ্কায় মধ্যপ্রাচ্য সফর বাতিল করেছে ম্যনচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। চলতি মাসে জায়ান্ট দল লিভারপুল ও ম্যানসিটির বিপক্ষে খেলতে হবে রেড ডেভিলসদের। এরপর আগামী মাসে ১ তারিখে উলভসের বিপক্ষে ম্যাচের পর লম্বা বিরতি পাচ্ছে ক্লাবটি। এসময় অনুশীলনের জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কায় তা বাতিল করেছে ম্যানইউ।

সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের কমান্ডার কাশেম সুলাইমানি হত্যার জবাবে ইরাকের মার্কিন ঘাটিতে হামলা চালিয়েছে ইরান। এমন থমথমে পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেনা ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানইউ।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতে কোচ ওলে গুনার সুলশার তার দল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়ে ছিলেন। নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে দলের বেশ কয়েকজন ফুটবলারকে ফের সেখানে পাঠিয়ে ছিলেন। কাতারের রাজধানী দোহার অ্যাসপিয়ার একাডেমিতে এর আগেও শীতকালীন অনুশীলন ক্যাম্প করেছে ইউনাইটেড।

  • সর্বশেষ