শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে নারী শ্রমিককে গণধর্ষণ, আটক ১

এম এ হালিম,সাভার: সাভারের আশুলিয়ায় বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় স্বামীকে আটকে রেখে এক গার্মেন্ট শ্রমিক তরুণীকে (২৪) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় প্রধান অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে বাকীরা।

বুধবার দুপুরে আশুলিয়ার আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ী থেকে অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করে পুলিশ। এর আগে৷মঙ্গলবার গভীর রাতে একই বাড়িতে এই ঘটনা ঘটে।

আটক পেশায় ফার্মেসী ব্যবসায়ী মো. কালাম (৪৫) আশুলিয়ার পশ্চিম জামগড়া এলাকার ফকির বাড়ির বাসিন্দা।

ভুক্তভোগী নারী শ্রমিকের অভিযোগ, তিনি পশ্চিম জামগড়া এলাকায় মো. কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে ডিইপিজেডের একটি পোশাক কারাখানায় কাজ করেন। মঙ্গলবার রাতে পরিবহন চালক স্বামী ও তিনি নিজ কক্ষেই ছিলেন। এসময় রাত ১২টার দিকে বাড়ির মালিক কালাম ও তার পাঁচ সঙ্গী নিয়ে বকেয়া ডিসেম্বরের মাসের ২ হাজার টাকা ভাড়ার জন্য তার কক্ষে আসে।

পরে কারখানায় তাদের বেতন পরিশোধ করা হয়নি বলে বাড়ির মালিককে জানান তিনি। কিন্তু মালিক কালামের সহযোগী দুই জন তার স্বামীকে পাশের কক্ষে আটকে রাখে। পরে জোরপূর্বক তার স্বর্ণের চেইন, চুরি, কানের দুল ও নাকের ফুল খুলে নেয় তারা।

তিনি আরো বলেন, এরপর তিন জন তার হাত-পা চেপে ধরে ও বাড়ির মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকী তিনজন পরবর্তীতে ভোর ৪টা পর্যন্ত তাকে ধর্ষণ করে চলে যায়। পরে সকালে তিনি আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন।

এদিকে ঘটনার পরপর আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা ঘটনাস্থল গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিক মো. কালামকে আটক করেন। তবে বাকী অভিযুক্তদের আটক করতে পারেননি তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, ভুক্তভোগী ওই নারী শ্রমিকের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত বাড়ির মালিক কালামকে আটক করা হয়েছে। এঘটনায় বাকী অভিযুক্তদের আটকের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ