শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোলায়মানিকে হত্যা কৌশলগত পরিকল্পনার অংশ ছিলো, সুর পাল্টে বললেন পম্পেও ও বার

আসিফুজ্জামান পৃথিল : এর আগে যুক্তরাষ্ট্র বলেছিলো, ইরানি জেনারেলকে হত্যা করার বিষয়টি ছিলো অনিবার্য। তবে মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এখন সম্পূর্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনও বলছে, জেনারেল সোলায়মানি বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনা করছিলেন। এ কারণেই তাকে হত্যা করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনও বিকল্প ছিলো না।

এ বিষয়ে বার বলেন, ‘আমিও শুনেছি বিভিন্ন ধরণের হামলার বিষয়ে তত্য ছিলো। কিন্তু আমি বিশ্বাস করি যা হয়েছে তা বুহৎ পরিকল্পনার অংশ। কৌশলগত কারণেই সোলায়মানি নিহত হয়েছেন।’

এদিকে পররাষ্ট্রমন্ত্রী পম্পেওকে নিয়মিত গোয়েন্দারা ব্রিফ করেন। তিনিও বলছেন দীর্ঘদিনর কর্মপরিকল্পনার অংশ হিসেবে সোলায়মানি নিহত হয়েছেন।

তিনি বলেন, ‘অনেক বড় কৌশলের অংশ ছিলো এটি। প্রেসিডেন্ট ট্রাম্প এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত ব্যক্তিরা সবসময়ই দেশকে নিরাপদ রাখতে চেয়েছেন। সেজন্যেই এই পদক্ষেপ গৃহীত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়