শিরোনাম
◈ বোয়িং থেকে পরমাণু সহযোগিতা, তারেক রহমানের জাতিসংঘ সফরে কী কী অর্জন হলো? ◈ বেদখল জমি ৩ মাসে ফেরত, সুফল পাচ্ছেন ভুক্তভোগীরা ◈ কোটি টাকার রাজস্বেও নাগরিক সুবিধাহীন শালবাহান হাট : টয়লেট-পানির সংকট, ময়লায় নাকাল ক্রেতা-বিক্রেতা ◈ নয়াদিল্লির বাইরে নতুন রূপরেখায় বহুমাত্রিক পররাষ্ট্রনীতি সাজাচ্ছে বাংলাদেশ ◈ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ বিদেশে যাওয়ার আগে দক্ষতা প্রশিক্ষণ নেই দুই-তৃতীয়াংশ বাংলাদেশি কর্মীর, বেতন-বৈষম্যে পিছিয়ে ◈ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র না পাওয়া নিয়ে বিভ্রান্তি, দ্রুতই দেওয়া হবে: প্রার্থীদের আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী ◈ খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা এনে নিজের হাতে খাওয়াল ছোট্ট মেয়ে ◈ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক ◈ গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে লোহা গলানোর চুলা বিস্ফোরণ, পাঁচ শ্রমিক দগ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি : মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি স্টিল মিলে ফার্নেস (লোহা গলানোর চুলা) বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানুর বাজার এলাকায় সীমা স্টিল রি-রোলিং মিলে এ বিস্ফোরণ হয়। দগ্ধ শ্রমিকদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের তুলাতলী এলাকার কেরামত আলীর ছেলে রাজীব বিশ্বাস (৩৩), বানুর বাজার এলাকার নুর আলমের ছেলে আবুল কাশেম (৪০), খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বোয়ালখালী প্রকল্প এলাকার মনসিংহ ত্রিপুরার ছেলে যতনময় ত্রিপুরা (২২), চট্টগ্রামের পটিয়া থানার রতনপুর এলাকার আবুল কালামের ছেলে আবু হাছান (২৪), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রসুলপুর এলাকার আবুল বাশারের ছেলে মো. বাবুল (৩৪)।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, দুপুরে স্টিল মিলের ফার্নেসে লোহা গলানোর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে ফার্নেস বিস্ফোরণ হয়। তখন ফার্নেসের ভেতরে থাকা উত্তপ্ত লোহার গলিত শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলে থাকা পাঁচ শ্রমিক দগ্ধ হন। দুর্ঘটনার পর দগ্ধ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নগরের বেসরকারি হাসপাতাল আল-আমিনে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে তিন শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আবু হাছান ও আবুল কাশেমের শরীরের ১৮ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ