শিরোনাম
◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য ◈ দেশে গ্যাস উৎপাদনে বড় ধস, এক বছরে কমেছে ৬৮ বিলিয়ন ঘনফুট: এলএনজি আমদানিনির্ভরতা বাড়ার শঙ্কা ◈ আ‌মে‌রিকা হামলা কর‌লে উপসাগরজুড়ে পাল্টা আঘাতের পরিধি বাড়াবে ইরান: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতি‌বেদন ◈ ইসরায়েলের প্রতিরক্ষায় ১১ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের ◈ দুই মাস আগে আপত্তি, এখন ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর পাশে এএফসি  ◈ বাংলাদেশের রাজনীতিতে ‘গুপ্ত’ বিতর্ক কেন, বিএনপি-জামায়াতের বিরোধে বাড়ছে অবিশ্বাস? ◈ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪৮ ঘণ্টার মধ্যে রূপ নিতে পারে, বাংলাদেশে বৃষ্টির আভাস

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘কত্থকের রঙ’নৃত্যানুষ্ঠানের আয়োজন

নিউজ ডেস্ক : ১৮ জানুয়ারি শনিবার, সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ভারতীয় হাই কমিশনের ইন্দীরা গান্ধী কালচারাল সেন্টার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘আইসিসিয়ার স্কলারস ইভেনিং’ কত্থকের রঙ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।চ্যানেলআই

নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশের খ্যাতনামা নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক শিবলী মোহাম্মদ এবং নৃত্যে অংশগ্রহণ করবেন শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চলের প্রায় শতাধিক শিল্পী।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ সহ দেশের বিশিষ্ট ও বরেণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। অনুলিখন : সানজীদা

  • সর্বশেষ