শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপুল বেকারত্বে চীন উদ্বিগ্ন, অস্থিরতার আশঙ্কা

সিরাজুল ইসলাম : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, মূল্যস্ফিতি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি অর্থনীতিতে ঝুঁকি তৈরি করেছে। ১৩তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ বছর ২০২০। এ বছরেই মাঝারি উন্নতমানের অর্থনীতি গড়ার কথা। সিএনএন

কমিউনিষ্ট পার্টির পলিটব্যুরোর মতে, ২০২০ সালের লক্ষ্য অর্জনে সব পদক্ষেপ নেয়া হবে। কিছু ক্ষেত্রে শুল্ক কমিয়ে মূল্য কমানো হচ্ছে। এটাতে ব্যাংক ঋণ বাড়তে পারে। ষ্টেট কাউন্সিল গত মাসে স্থানীয় সরকারকে বেকারত্ব কমাতে সব পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়। এটাকে শীর্ষ নীতি হিসেবেও দেখতে বলা হয়েছে।

সরকারের দুষ্প্রাপ্য দলিলে বলা হয়েছে, বেকারত্বের বেলুন ব্যাপক হারে উড়লে অপ্রত্যাশিত পরিস্থিতি- অস্থিরতা ও সহিংসতা হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ১ কোটি ১০ লাখ করে কর্মসংস্থান সৃষ্টি করতে হয়েছে। বেকারত্বের হার ছিল ৪ থেকে ৬ শতাংশ। এ বছরে এটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে।

ট্রাঞ্জেশনাল চীনা কনসালটিং লিমিটেডের পরিচালক অধ্যাপক ডেভিড জেউয়িগ বলেন, বেইজিং সামাজিক অস্থিরতা নিয়ে বেশি উদ্বিগ্ন। এটা হতে পারে ‘কালো হাঁস’। হংকংয়ের বিক্ষোভ বিষয়টিকে ভাবিয়ে তুলেছে।

চীনের রাজনীতিক লেখক ফ্রাঙ্ক চিং বলেন, ২০২০ সাল হবে খুবই কঠিন। সব চেয়ে বড় ভয়ের কারণ হবে বেকার সমস্যা। এটা শুধু সামাজিক সমস্যা নয়, রাজনৈতিক সমস্যাও হতে পারে। অর্থনীতিতে ধীরগতি দেখা দিতে পারে। সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে; যা নাড়িয়ে দিতে পারে ক্ষমতার মসনদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়