শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মস্তিষ্কের শত্রু ৫ অভ্যাস !

মস্তিষ্ক ছাড়া কারও অস্তিত্ব টিকে থাকা মোটেও সম্ভব নয়। আর তাই মস্তিষ্কের যত্ন নিতে হবে।

বিজ্ঞানীদের মতে, মস্তিষ্ক ১০০ বিলিয়ন সেল দিয়ে তৈরি ও অনেকটা মাংসপেশির মতো। মস্তিষ্ক যতই ব্যবহার হবে, ততই এটি শক্তিশালী হবে। তবে দুঃখের বিষয়– দৈনন্দিন জীবনে এমন কিছু অভ্যাস আছে, যেগুলো মস্তিষ্কের ক্ষতি করে।

যেমন-

১. ধূমপানে হৃৎপিণ্ড এবং ফুসফুসের ক্ষতি করে ও ত্বকে দ্রুত বুড়িয়েও যায়। আর ধূমপানের কারণে মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের মতে, ধূমপানের অভ্যাস মানসিক স্বাস্থ্য, আচরণগত সমস্যা তৈরি করে।

২. অতিরিক্ত অ্যালকোহল পানেও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অভ্যাস ত্যাগ করা উচিত।

৩. মস্তিষ্ক যে ৭৫ শতাংশ পানি দিয়ে তৈরি তা হয়তো অনেকেই জানেন না। এ কারণে শরীরে পানিশূন্যতা হলে মস্তিষ্কেও সমস্যা দেখা দেয়।

৪. মস্তিষ্কের শক্তির প্রধান উৎস হচ্ছে গ্লুকোজ। শরীরে ৫০ শতাংশেরও বেশি গ্লুকোজ মস্তিষ্কের মাধ্যমে শরীরের নানা অংশে ব্যবহৃত হয়। তবে শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হয়। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পরিমাণ সুগার খেলে মস্তিষ্কের সেলে সমস্যা হয়। সেই সঙ্গে মস্তিষ্কে রক্ত সরবরাহেও সমস্যা দেখা দেয়।

৫. নিয়মিত সাত থেকে আট ঘণ্টা ঘুমানো জরুরি। বিশেষজ্ঞদের মতে, ঘুম কম হলে মস্তিষ্কে টক্সিন জমা হয়। সেই সঙ্গে মস্তিষ্কের সেলও ধীরে ধীরে মরে যায়।

সূত্র : হেলদিবিল্ডার্জড

  • সর্বশেষ
  • জনপ্রিয়