শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার দাবানলে আক্রান্ত পশুদের জন্য আকাশ থেকে খাবার ফেলা হচ্ছে

ইয়াসিন আরাফাত : অস্ট্রেলিয়ায় চলতে থাকা দাবানলে প্রাণ গিয়েছে কোটি কোটি বন্যপ্রাণীর। খাবারের অভাবে মৃত্যুর পথে আরও কয়েক কোটি প্রাণ। এই অবস্থায় সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে  অস্ট্রেলিয়ার নর্থ সাউথ ওয়েলসের ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস। ডেইলি মেইল ইউকে

হেলিকপ্টার থেকে পশুদের জন্য প্রচুর গাজর ও মিষ্টি আলু ছুঁড়ে ফেলা হয়েছে। নর্থ সাউথ ওয়েলসের শক্তি ও পরিবেশ মন্ত্রী  ম্যাট কিন সম্প্রতি তার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পশুদের জন্য হেলিকপ্টার থেকে সবজি ফেলা হচ্ছে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, অপারেশন রক ওয়ালাবাই অভিযানের অংশ হিসেবে এটি করা হচ্ছে।

দুর্গত পশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নর্থ সাউথ ওয়েলসের ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছে নেটিজেনরা।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে দাবানলের গ্রাসে পড়ে অস্ট্রেলিয়া। ধ্বংস হয়ে যায় প্রায় ২০০০ বাড়ি। প্রাণ যায় ১০০ কোটিরও বেশি বন্যপ্রাণীর। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়