শিরোনাম
◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান পুরো দুনিয়ার সঙ্গে প্রতারণা করেছে বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইয়াসিন আরাফাত : রোববার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে ইরান ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার করেছে। তিনি বলেন, তেহরান প্রথম থেকেই জানতো তারা বিমানটি ভূপাতিত করেছে। তারা জানতো ওই ঘটনা ছিল অনিচ্ছাকৃত। কিন্তু তাদের মিথ্যাচার ছিল ইচ্ছাকৃত। আল জাজিরা

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, তার দেশের প্রত্যাশা ইরান পূর্ণাঙ্গ ও উন্মুক্ত তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনবে, নিহতদের মরদেহ ফিরিয়ে দেবে, ক্ষতিপূরণ দেবে এবং কূটনৈতিক নিয়ম মেনে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবে।

ইউরোপিয়ান এয়ারলাইন্সগুলোকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইইউ এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)। ভুল করে ইউক্রেনের বিমান ভূপাতিত করার বিষয়ে ইরানের স্বীকারোক্তির পর শনিবার এই পরামর্শ দেওয়া হয়েছে। সম্পাদনা : সালেহ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়