শিরোনাম
◈ লাখো আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠাতে কঠোর পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ◈ সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই, জামায়াতের আবেদন কার্যতালিকা থেকে বাদ ◈ ছুটি শেষে ফিরেই দুঃসংবাদ: আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী ◈ মডেল স্নিগ্ধা কে নিয়ে যা বললো শাহরিয়ার নাজিম জয়(ভিডিও) ◈ কাঁচাবাজার স্থানান্তর নয়, কারওয়ান বাজারেই আধুনিক শপিং মল ও আড়ত চান ব্যবসায়ীরা ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে পারে আইসিসি ◈ ডলার নয়, ভারতীয় রুপিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করতে চায় রাশিয়া ◈ ভারতের দায়িত্ব ছাড়লেন সহকারী কোচ ডেসকাট, যুক্ত হচ্ছেন কলকাতা নাইটরাইডা‌র্সে ◈ কর্ণফুলী টানেলে চার রাতের জন্য বদলাচ্ছে যান চলাচলের নিয়ম ◈ দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতিতে দেশ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবিতে ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে’ গণস্বাক্ষর কর্মসূচি চলছে

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে দুই দিনব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় অপরাজেয় বাংলার সামনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (তৃতীয় বর্ষ) উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরকে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, ধর্ষকের শাস্তি সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড হয় সেই দাবিতেই এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে স্বাক্ষর করেছি। এই শাস্তি কার্যকরের জন্য আমরা প্রয়োজন হাইকোর্ট পর্যন্ত যাবো।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তৃষ্ণা রাণী দাশ বলেন, আমরা ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে সাক্ষর করেছি। দেশের বর্তমান আইনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় তাহলে কেউ ধর্ষণের মত ঘৃণ্য কাজ করার সাহস পাবে না।

উল্লেখ্য, রাজধানীর কুর্মিটলায় ঢাবি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ এবং বিচারের দাবিতে ৮ জানুয়ারি রাত থেকে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়