শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১২:৩০ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রিসে পুলিশের তাড়া খেয়ে ১০ বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আহত

মাজহারুল ইসলাম : শুক্রবার এ ঘটনা ঘটেছে গ্রিসের উত্তরাঞ্চলে। এদের মধ্যে একজন অন্য গাড়ির চালক রয়েছেন। অভিবাসীরা প্রতিবেশী তুরস্ক থেকে সীমান্ত অতিক্রম করে গ্রিসে প্রবেশ করেন। এ সময় পুলিশের তাড়া খেয়ে তাদের গাড়ি আরেকটি উচ্চ গতির গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে চালকসহ ওই অভিবাসীরা আহত হন। গ্রিস থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি

গ্রিসের পুলিশ জানায়, মধ্যরাতের সামান্য পরে কাভালা জেলার কাছে প্রধান সড়কে একটি চেকপয়েন্টে অভিবাসী বহনকারী গাড়িটি থামতে বলা হয়। কিন্তু তারা গাড়ি না থামিয়ে চলতে থাকে। ফলে পুলিশ তাদের পিছু নেয়। এরপর প্রায় ১৫০ কিলোমিটার দূরে গিয়ে থেসালোনিকি অভিবাসী বহনকারী গাড়িটি লাল বাতির সিগন্যাল অমান্য করে আঘাত করে আরেকটি যাত্রীবাহী গাড়িতে। এতে ওই অভিবাসীরা আহত হয়। তার মধ্যে ১০ জন বাংলাদেশি। দু’জন সিরিয়ার নাগরিক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সিরিয়ার নাগরিকদের অভিবাসী পাচার করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তবে ১০ বাংলাদেশি এখনো হাসপাতালে রয়েছেন। সূত্র : মানবজমিন

  • সর্বশেষ