শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ১১ জানুয়ারী, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন

সিরাজুল ইসলাম : শুক্রবার সন্ধ্যায় কোয়েটা শহরের একটি মসজিদের এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। পুলিশ জানিয়েছে, বোমাটি মসজিদে পেঁতে রাখা হয়েছিল। আফগানিস্তানের সীমান্তবর্তী প্রদেশের এ সপ্তাহের দ্বিতীয় বিস্ফোরণ ছিল এটি। রয়টার্স

স্থানীয় একটি হাসপাতালের মুখপাত্র ডা. ওয়াসিম বেগ বলেন, তার হাসপাতালে ১৭টি লাশ রয়েছে। আহত ২০ জনকেও এখানে আনা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা হাজী আমানুল্লাহ রয়েছেন। গত মাসে নিহত হন তার ছেলে। সামরিক বাহিনীর মুখপাত্র জানান, ওই এলাকায় আধাসামরিক বাহিনী অভিযান পরিচালনা করছে।

বেলুচিস্তান খনিজ ও গ্যাস সমৃদ্ধ একটি এলাকা। সেখানে চীন ও পাকিস্তানের ৬০ হাজার কোটি মার্কিন ডলারের অবকাঠামো প্রকল্প রয়েছে। সেখানে সহিংসতায় এসব স্থাপনায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়