শিরোনাম
◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক চেয়ারম্যানের মামলায় কারাগারে আরেক চেয়ারম্যান

বাংলাদেশ জার্নাল : কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তমূলক, আপত্তিকর এবং উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে জেলা নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ারুল হক কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি এ্যাক্ট) মামলায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে।

জানা গেছে, স্থানীয় সরকার দলীয় সাংসদ আফজাল হোসেনের বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তমূলক, আপত্তিকর এবং উস্কানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ এনে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আহমেদ বুধবার রাতে নিকলী থানায় একটি মামলা করেন।

তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত এ মামলায় সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, তার ব্যাক্তিগত সহকারী রকি আহমেদ, নিকলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেনকে চিহ্নিত এবং ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করেন।

মামলার পর পরই ঢাকার উত্তরা থেকে উত্তরা থানা পুলিশের সহায়তায় সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হককে গ্রেপ্তার করা হয়।

নিকলী থানার ওসি মো. শামসুল আলম সিদ্দিকী ঢাকা থেকে চেয়ারম্যান আনোয়ারুল হককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ছাড়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ