শিরোনাম
◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক ◈ ঢাকা থেকে সারাদেশে বাসভাড়া কত, দেখুন নতুন তালিকা ◈ মক্কায় দ্বিতীয়বার সতর্কবার্তা, কী ঘটছে সৌদিতে? ◈ ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ ◈ সুপার এল নিনোয় সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ? ঝুঁকিতে কোন দেশগুলো  ◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার দুই সিটি নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা একেবারেই কম, বললেন কাদের

অনলাইন রিপোর্ট: ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা একেবারেই কম বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এ কথা জানান।

মন্ত্রিসভার রদবদল হচ্ছে বলে গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তো আপনাদের আগেই বলেছি- এটা রুটিন বিষয়, প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে সিটি সিটি কর্পোরেশন নির্বাচনের আগে আমার মনে হয় না কোন ধরনের এক্সপাংশন (মন্ত্রিসভার সম্প্রসারণ) বা রিসাফলিং (পুনর্বিন্যাস) এ সব কিছু হবে। সিটি কর্পোরেশন নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তারপরও আমি বলব এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তিনি যেকোনো সময় মন্ত্রিসভা পরিবর্তন করতে পারেন।’

তিনি বলেন, ‘খুব তাড়াতাড়ি কিছু হবে এমন খবর আমার কাছে নেই।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলে পদ পেয়েছেন আওয়ামী লীগের এমন চারজন নেতা মন্ত্রিসভার সদস্য, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সেটাও প্রধানমন্ত্রী বলতে পারবেন। তিনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। দ্যাট ইজ ফাইনাল, আমরা সবাই তার সিদ্ধান্ত মেনে নেব। তিনি যদি আমাকে বলেন ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। এটা কোনো বিষয় নয়।’

কোনো কোনো মন্ত্রীর পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে, আপনাদের কোনো অ্যানালাইসিস আছে কি না- এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের জবাবদিহিতা হচ্ছে সার্বিকভাবে জনগণের কাছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ। প্রত্যেক মন্ত্রণালয়ের পারফরমেন্স তার হাতে আছে, বিচার বিশ্লেষণ তিনিই করছেন। আপনারা জানেন ১০ জন সিনিয়র সচিব অলরেডি বিদায় নিয়েছেন, নতুন ১০ জন এসেছেন। এদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেম ‘প্রধানমন্ত্রী সবার পারফরমেন্সের বিষয়টি দেখছেন। পারফরমেন্স অনুযায়ী দায়িত্ব বণ্টন হয়, পরিবর্তন হয়। যখন পরিবর্তন হবে তখন আপনি বুঝতে পারবেন প্রধানমন্ত্রী কোনো কোনো মন্ত্রণালয়ের কাজকে ভালভাবে দেখছেন, আর কোথায় পারফরমেন্স সঠিক হচ্ছে না। এগুলোতো বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেবেন।’

সূত্র: জাগোনিউজ

  • সর্বশেষ