শিরোনাম
◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরো চাষে কৃষকের অনীহা

সানজীদা আক্তার : প্রতি বছর পৌষ মাসের এ সময় বোরো চাষে কৃষকরা ব্যস্ত থাক কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এবারসহ কয়েক বছর ধরে ধানের উপযুক্ত দাম পাওয়া যাচ্ছে না। প্রতি বছরই লোকসান দিতে হচ্ছে। তাই এবার ধান চাষের কোনো ব্যস্ততা নেই কৃষকদের। বোরো বীজতলা প্রচুর ঠান্ডায় নষ্ট হয়ে যাচ্ছে। নয়াদিগন্ত

সাতক্ষীরার কৃষকরা জানান, গত মৌসুমে বোরোর মণপ্রতি উৎপাদন খরচ ৯২০ টাকা হলেও তা বিক্রি হয়েছে ৫৮০ টাকা দরে। একইভাবে আমন মৌসুমেও ধানের ন্যায্যমূল্য পাইনি। এ জন্য এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

গেল বোরো মৌসুমে ফসলের ন্যায্য দাম পাননি খুলনা অঞ্চলের কৃষকরা। স্থানীয় মহাজন, বিভিন্ন এনজিও ও ব্যাংকের কাছে বেড়েছে তাদের ঋণের বোঝা। তাই চলতি মৌসুমে বোরো আবাদের আগ্রহ হারিয়েছেন এ অঞ্চলের অনেক কৃষক। ঘূর্ণিঝড় ফণি ও বুলবুলের কারণে গত মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন কৃষকরা।

বোরো ও আমনের ন্যায্যদাম না পাওয়ায় এবারো বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলেছেন তারা। এছাড়া এবার পেঁয়াজের মূল্য বেশি হওয়ায় আমন চাষিরা কিছুটা সে দিকে ঝুঁকেছেন। এ দিকে কৃষকদের বোরো আবাদে আগ্রহ না থাকায় এবার খুলনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৯০০ মেট্রিক টন বোরো বীজ অবিক্রীত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়