শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই সাক্ষীকে ভয় দেখানোর অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ

মাজহারুল ইসলাম : বুধবার বরগুনা জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ভূবন চন্দ্র হালদার এই আবেদন করেন।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন প্রসঙ্গে ভূবন চন্দ্র জানান, ৪ জানুয়ারি বিকেল ৪টার দিকে তিনটি মোটরসাইকেলে মামলার সাক্ষী জাকারিয়া ও হারুনের বাড়ির কাছে সদর উপজেলার লবণগোলা গ্রামে মিন্নিসহ ৫জন গিয়ে মিন্নির বিরুদ্ধে সাক্ষী না দেয়ার জন্য সাক্ষীদের ভয়ভীতি দেখান। এ কারণে মিন্নির জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ হবে।

এ বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারি আসলাম জানান, হাইকোর্ট থেকে জামিনে আসার পর মিন্নি আদালতে আসা ছাড়া বাড়ির বাইরে যান না। হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় মিডিয়ার সঙ্গেও কথা বলেন না। তার অভিযোগ, মিন্নিকে হয়রানি করার জন্যই তার জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়