শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরের কাছে টসে হেরে ব্যাটিংয়ে ঢাকা

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু বিপিএলে বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রেঞ্জার্স। সুতরাং, প্রথমে ব্যাট করবে ঢাকা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

ঢাকা যদি এই ম্যাচে জয় পায় তাহলে প্লে-অফে উঠে যাবে। অন্যদিকে, রংপুর যদি এই ম্যাচে হারে তাহলে বাদ পড়বে। রংপুরের এটি ১১তম ম্যাচ। এর আগের ১০ ম্যাচে তারা ৪টিতে জয় পায় ও ৬টিতে হারে। ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রংপুর আছে ষষ্ঠ অবস্থানে।

অন্যদিকে, ঢাকার এটি দশম ম্যাচ। আগের ৯ ম্যাচের মধ্যে তারা ৬টিতে জয় পায় ও ৩টিতে হারে। ১২ পয়েন্ট ঢাকা এখন আছে তৃতীয় অবস্থানে। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম ও রাজশাহী।

ঢাকা প্লাটুন একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুমিনুল হক, মেহেদী হাসান, আরিফুল হক, আসিফ আলী, শাদব খান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ফাহিম আশরাফ, হাসান মাহমুদ, থিসারা পেরেরা।

রংপুর রেঞ্জার্স একাদশ: নাঈম শেখ, শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যামেরন দেলপোর্ট, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, ফজলে মাহমুদ, আল-আমিন, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), আরাফাত সানি, তাসকিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়