শিরোনাম
◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ শুরু

ইসমাঈল ইমু : বাংলাদেশ গলফ ফেডারেশন এর সার্বিক তত্ত্বাবধান ও কুর্মিটোলা গলফ ক্লাব এর আয়োজনে মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্ধোধন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব), জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অব), ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম এবং মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ অর্গানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদুদ্দিন খান (রুমি) উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এ্যামেচার গলফ টুর্নামেন্ট একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্ণামেন্ট। ১৯৮২ সালে প্রথম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাপিম্পয়নশীপ শুরু হয়। আন্তর্জাতিক মানের এ খেলাটি এ বছর (৪র্থ বারের মত) ওরিয়ন গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের গর্বিত অংশীদার হওয়ার জন্য এ আন্তর্জাতিক মর্যাদাবান গলফ প্রতিযোগিতাটির নামকরণ করা হয়েছে মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০।

  • সর্বশেষ