শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ০৯:৫১ সকাল
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক : জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তে করেন পরিচয় এখনো জানা যায়নি। এক প্রকার লুকিয়েই বিয়ে করেছেন তিনি।

এক প্রকার সবার অলক্ষ্যেই বিয়ের কাজটা সেরে ফেললেন জামাল ভূঁইয়া। জানা গেছে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হয়েছে জামালের বিয়ের অনুষ্ঠান। যদিও কনের নাম, পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি। কারণ, জামাল ভূঁইয়ার সঙ্গেই যোগাযোগ করা যাচ্ছে না এখনও পর্যন্ত।

জামাল ভূঁইয়ার বিয়ের পর তার ক্লাব সাইফ স্পোর্টিং তাদের ফেসবুক পেজে অভিনন্দ জানিয়ে বার্তা পোস্ট করেছে। যদিও সাইফ স্পোর্টিং ক্লাবও এ বিয়ের বিষয়ে খুব একটা কিছু জানে না।

তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাইফের এক কর্মকর্তা জানান, ‘আমরা শুধু বিয়ের খবর শুনেছি। এর বেশি কিছু জানি না। কনে কে, তার বাড়ি কোথায়, পরিচয় কি? এসবও আমাদের এখনও জানা হয়নি।’

সদ্য সমাপ্ত ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে হেরে যায় জামাল ভূঁইয়ার ক্লাব সাইফ স্পোর্টিং। সর্বশেষ ওই ম্যাচটি খেলার পরই ডেনমার্ক ফিরে যান বিয়ের উদ্দেশ্যেই।

জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। বড়ও হয়েছেন তিনি সেখানে। ডেনমার্কেই থাকেন তার পরিবারের বাকি সব সদস্য।

বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার কারণেই তিনি খেলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে। এ কারণেই ডেনমার্কে পারিবারিক আবহে বিয়ের কর্ম সম্পাদন করলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়