শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাতেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, আজ বিক্ষোভ

ইয়াসিন আরাফাত : রাত দশটার দিকে নির্যাতিতা মেয়েটিকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছেন তার পরিবারের সদস্যরা। ঢাবি ছাত্রী ধর্ষিত হয়েছেন, এ খবর ক্যাম্পাসে পৌঁছাতে যা দেরি, হুড়মুড় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাজির হয়ে যান ঢামেক প্রাঙ্গণে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জীব চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ও ডাকসু এজিএস সাদ্দাম হোসেনসহ কয়েকশ’ নেতাকর্মী জড়ো হন ইমার্জেন্সির সামনে। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষনেতারাও বিপুলসংখ্যক কর্মী নিয়ে হাজির হন। এই দুই সংগঠনের পর কোটা সংস্কার আন্দোলন ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা মেডিক্যালের সামনে জড়ো হন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রদল নেতারা বলেন, আপনারা জানেন, এমনতিইে আমরা ক্যাম্পাসে বাধামুক্তভাবে প্রবেশ করতে পারি না। কিন্তু আমাদের সহপাঠি বোনের ওপর যে অত্যাচার হয়েছে, সেই অপরাধীর শাস্তির দাবিতে আমরা মাঠে নামবো। দুপুর বারোটায় মধুর ক্যান্টিন থেকে ছাত্রদল প্রতিবাদ মিছিল বের করবে।

ছাত্রীটির সার্বিক অবস্থার খবর নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ঢামেক গেট থেকে ধর্ষকের গ্রেপ্তার ও বিচার দাবিতে মিছিল বের করেন। মিছিলশেষে টিএসসি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় আজ সকাল সাড়ে দশটায় মানবন্ধন কর্মসূচির ঘোষণা দেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়