শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চাই : অপূর্ব

ঢাকা ট্রিবিউন: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও মডেল অপূর্ব। তার জন্ম ১৯৮৩ সালের ২৭ জুন। অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতেরও চর্চা করেন। ছোটবেলা থেকেই অপূর্ব শোবিজে আগ্রহ ছিল। তিনি ২০০২ সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিঃ বাংলাদেশ খ্যাতি লাভ করেন।

তিনি জানান, নতুন বছরে মনের মতো কোনো গল্প ও চরিত্র পেলে বড়পর্দায় কাজ করব। ছোটপর্দায় ব্যস্ত থাকা মানে এই নয় বড় পর্দায় আমার আগ্রহ নেই।

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব চলচ্চিত্রে নিয়মিত হতে চান। তবে গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল চলচ্চিত্রে অভিনয় করবেন। নতুন বছরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অপূর্ব তার ক্যারিয়ারে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছেন। গ্যাংস্টার রিটার্নস নামে একটি সিনেমায় অভিনয় করেন তারপর আর চলচ্চিত্রে দেখা যায়নি তাকে।

তিনি বলেন, চলচ্চিত্রের জন্য প্রস্তুত আছি। তবুও কাজ করা হচ্ছে না। কারণ আমি চাই এমন একটি চরিত্র, যেখানে দর্শক নতুনত্ব পাবে। নিজেকে ভাঙার মতো সুযোগ পাবো। এখন আমাদের চলচ্চিত্রের গল্পে পরিবর্তন এসেছে। অপেক্ষায় আছি নতুন কিছুর জন্য।

আগামী ভালোবাসা দিবসের জন্য নির্মিতব্য নাটকের কাজ নিয়ে অপূর্ব এখন ব্যস্ত। ইতোমধ্যে এ সুইট লাভ স্টোরি, লাভ রিঅ্যাক্ট, কাজিন, শি লাভস মি সহ কয়েকটি নাটকের শুটিং শেষ করেছেন বলেও জানান তিনি। অনুলিখন: আইনুন নিশাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়