শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুরুকিনা ফাসোয় বাসে বোমা বিস্ফোরণে ১৪ শিক্ষার্থী নিহত, আহত ৪

ইয়াসিন আরাফাত : শনিবার স্থানীয় সময় সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের সরু প্রদেশের টনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা নতুন বছরের ছুটি কাটিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছিলেন। বিবিসি

ঘটনার তদন্তে নিযুক্ত দেশটির এক সেনা কর্মকর্তা জানান, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পেছনে কারা জড়িত তা এখনও স্পষ্ট নয়। তবে একটি জিহাদি গোষ্ঠী দেশটির একাধিক স্থানে সম্প্রতি প্রাণঘাতী হামলা চালিয়েছে।

এরআগে বড়দিনের আগমূহুর্তে দেশটির উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে সন্দেহভাজন জিহাদিদের আক্রমণে ৩৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। এছাড়াও ১ ডিসেম্বর দেশটির পূর্বাঞ্চলে একটি গির্জায় ১৪ জনকে গুলি করে হত্যা করে জিহাদিরা। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়