শিরোনাম
◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা ◈ মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:২০ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে হেফাজতে ইসলাম কর্মীদের উপর ‘নির্যাতনের’ ভিডিও আপলোড করলেন ইমরান খান

আপেল মাহমুদ: নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করে আবার বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সমালোচনা করতে গিয়ে নতুন করে লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করেছেন তিনি। এনডিটিভি

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন ইমরান। ভিডিও’র ক্যাপশন হিসেবে লিখেন, 'উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের গণহত্যা'। কিন্তু ইমরান খান যে ভিডিওটি পোস্ট করেছেন সেটি আসলে বাংলাদেশের এক ঘটনার।

দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে,  ভিডিওটি ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরের হেফাজতে ইসলাম কর্মীদের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা কর্মীদের সহিংসতার। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী হেফাজতে ইসলাম কর্মীদের ওপর যে লাঠিচার্জ চালানো হয় তার ভিডিও সেটি।

এরপরই ইমরান খানের বিরুদ্ধে সমালোচনায় নামে ভারতীয়রা। তবে কিছুক্ষণ পরেই টুইটারে দেয়া সেই পোস্ট মুছে ফেলেন তিনি। ইমরান খানের এমন পোস্টের জবাবে উত্তর প্রদেশের পুলিশ জানায়, এটি উত্তর প্রদেশের কোন ঘটনা না এটি ২০১৩ সালে মে মাসে ঢাকায় ঘটে যাওয়া এক ঘটনার।

তবে এমন পোস্ট করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরবর্তীতে কোন মন্তব্য করা হয়নি। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ