শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনারেল সোলায়মানির দেহাবশেষ আজ তেহরানে পৌঁছবে

ওয়ালি উল্লাহ : ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলায়মানিসহ পাঁচ ইরানি শহীদের মৃতদেহ আগামীকাল (শনিবার) বিকালে তেহরানে পৌঁছাবে।বাগদাদে অবস্থিত ইরানের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস বলেছে, ইরাকি জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে জেনারেল সোলায়মানিসহ ইরানি শহীদদের মৃতদেহও কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক পালন করবেন। এরপর আগামীকাল বিকালেই তাদের মৃতদেহ তেহরানে নিয়ে আসা হবে।

শুক্রবার সকালের মার্কিন হামলায় ১০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে আইআরজিসি'র কমান্ডার কাসেম সুলাইমানিসহ পাঁচ জন ইরানি এবং হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসহ পাঁচ জন ইরাকি রয়েছেন। সম্পাদনা : সালেহ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়