শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৪ কেজি গাঁজাসহ আটক ৪

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কুন্ডা ব্রীজের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের গোপাল চক্রবর্তীর ছেলে পৃথ্বিশ চন্দ্র চক্রবর্তী (৫৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে আবেদ আলী (২৯), নিজনগর গ্রামের আবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (১৯) ও আহম্মদপুর গ্রামের নূর মিয়ার ছেলে চাঁন মিয়া (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি আভিযানিক দল কুন্ড ব্রীজ এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে একটি নৌকা থেকে ৬৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সাথে আরও জড়িত রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন  রয়েছে। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়